Faruknagar Ismail Bepary High School
Faruk Nagar, Ashulia, Savar, Dhaka
EIIN: 0000,   Institute Code: 0000

History

History of Our Institute

বিদ্যালয়ের ইতিহাস ও সমসাময়িক ভাবনাঃ

নিরিবিলি, প্রাকৃতিক পরিবেশবেষ্টিত, মনোমুগ্ধকর পরিবেশে কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের শিক্ষার প্রতি অনুরাগের ফসল হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 

শুরু থেকেই বিদ্যালয়টির পাবলিক পরিক্ষার ফলাফল সন্তোষজনক। শিক্ষাবর্ষের শুরু হতেই পাঠ্যক্রম ও পাঠ্যসূচী অনুসারে রুটিনমাফিক পাঠদান কার্যক্রম অব্যাহত থাকে।  শিক্ষার্থীর শারিরীক ও মানসিক বিকাশে সকল সহপাঠ্যক্রমিক কার্যক্রম এর নিয়মিত চর্চাসহ থানা, জেলা ও জাতীয় পর্যায়ে অংশগ্রহন নিশ্চিত করা হয়।

 

History

History of Our Institute

বিদ্যালয়ের ইতিহাস: অত্র এলাকার দরিদ্র জনগণের সন্তানদের শিক্ষার কথা চিন্তা করে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জনাব আলহাজ্জ ফারুক হোসেন সাভার উপজেলাধীন ধামসোনা ইউনিয়নের ফারুকনগর নামক স্থানে ১৯৯৮ সালে তাঁর পিতা মোঃ ইসমাঈল বেপারী সাহেবের নামে ফারুকনগর ইসমাঈল বেপারী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার জন্য অত্র এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণের সাথে পরামর্শক্রমে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য ছিল শিল্প এলাকার দরিদ্র জনগণের সন্তানদের সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা প্রদান করা।